কোটচাঁদপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোটচাঁদপুর সংবাদদাতা ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বৈরাচারী ও খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকালে পৌর বিএনপির উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাজার পৌর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়ে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা কাউন্সিলর মাহবুব খান হানিফ, পৌর বিএনপির সহ-সভাপতি শাহরিয়ার রহমান মামুন,পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, সদস্য সচিব সেলিম রেজা মধু, পৌর কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ ফিরোজ উদ্দিন মানিক, পৌর ছাত্র দলের আহ্বায়ক বাঁধন রাজিব নিশু প্রমুখ। সে সময় বক্তারা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গত ১৬ বছরে অগণিত হত্যাযজ্ঞের বিচারের দাবি জানান।সেই সাথে প্রত্যেক নেতাকর্মীকে মিলেমিশে থাকারও আহ্বান জানান। শান্তি সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন। এ সময় যুবদল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



















