চুয়াডাঙ্গা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোভিডের বুস্টার ডোজ কি দেওয়া হবে? বড় জবাব দিয়েছে নীতি আয়োগ

Padma Sangbad
১৪৮

দৈনিক পদ্মা সংবাদ নিউজ ডেস্ক।

কোভিডের প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ নিয়েছেন বহু মানুষ। কিন্তু এরপরেও কি বুস্টার ডোজ নিতে হবে? এনিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন উঠছে। এবার সেই বুস্টার ডোজ নিয়েই কথা বললেন নীতি আয়োগের সদস্য(স্বাস্থ্য) ডঃ ভিকে পাল। বুধবার তিনি জানিয়েছেন, কোভিডের বুস্টার ডোজের ব্যাপারে বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত অনুসারেই পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সংসদে জানিয়েছিলেন বুস্টার ডোজ কখন দেওয়া হবে, কতটা দেওয়া হবে, প্রয়োজন কতটা রয়েছে সবটাই নির্ভর করছে বৈজ্ঞানিক সিদ্ধান্তের উপর। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, কোভিডের নতুন প্রজাতি কতটা প্রভাব ফেলছে তার উপর সরকার সবসময় নজর রাখছে।

তিনি জানিয়েছেন, মেডিকেল অক্সিজেনের যাতে কোথাও কোনও ঘাটতি না হয় সেব্যাপারে সরকার সবরকম নজর রাখছে। দেশ অক্সিজেন উৎপাদন ও সরবরাহের উপর গুরুত্ব দিয়েছে। ১৫০০ PSA Plant করার ব্যাপারে গোটা দেশ জুড়ে প্রচেষ্টা চালানো হয়েছে। সবগুলিই প্রায় কার্যকরী হয়ে গিয়েছে। একটি ডেটা সিস্টেম অক্সিকেয়ারও তৈরি করা হয়েছে।যেকোনও আপৎকালীন পরিস্থিতির জন্য আমরা তৈরি রয়েছি।

এদিকে কোভিডের দ্বিতীয় ডোজ যাতে সকলেই নেন সেব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ইতিমধ্যেই ওমিক্রন নিয়ে সমস্ত রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করেছেন। তিনি চিঠিতে লিখেছেন ওমিক্রন ডেল্টার চেয়েও তিনগুণ বেশি সংক্রামক।

সুত্রঃ হিন্দুস্তান টাইমস।

আপডেট : ১০:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১