চুয়াডাঙ্গা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইমন শেখ নামের এক যুবক নিহত

Padma Sangbad
১৫১

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইমন শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড় তালুকদার লেনের মোহাম্মদ খার বাড়ির সামনে দৃর্বৃৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ইমনের বুকের বাম পাশে বিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইমন পেশায় একজন রং মিস্ত্রী। তার বাবার নাম সানোয়ার হোসেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালুকদার লেনের মোহাম্মদ খার সামনে দাড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫/৬টি মোটরসাইকেলে করে ১০/১২ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি গুলি করে। এতে একটি গুলি ইমন শেখের বুকের বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নগরীর সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন খুনীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

আপডেট : ১২:১৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩