চুয়াডাঙ্গায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :
আজ চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানা নাহিদ। এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সহ অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরা হয় এবং তাদের মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি দেওয়া হয়।



















