চুয়াডাঙ্গা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা

Padma Sangbad
১৪৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে সোহেল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরবেলায় বেলগাছি সংলগ্ন খরার মাঠে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেন।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে।

তিনি কৃষিকাজ করতেন।
নিহতের বাবা আসাবুল হক বলেন, ‘স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের বিরোধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয় এবং ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। এর জের ধরেই ফারুক আমার ছেলেকে জবাই করেছে।

আমার ছেলে হত্যার বিচার চাই।’
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ‘একজন যুবককে জবাই করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

আপডেট : ১২:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫