চুয়াডাঙ্গা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দর্শনা থেকে মিম খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার

Padma Sangbad
৬৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি (২২-১০-২৩)চুয়াডাঙ্গার দর্শনা থেকে মিম খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে বাড়ির পাশের বেগুন ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। একই সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় নিহত মিমের ভাই আলমগীর হোসেনকে।

এলাকাবাসী জানান, গতকাল রাতে জেলার দর্শনার পৌর এলাকার মোহাম্মদপুরে নিজ বাড়িতে মিম খাতুন ও তার ভাই আলমগীর অবস্থান করছিল। এ সময় ভাই বোনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ সকালে বাড়ির পাশে বেগুন ক্ষেতে মিমের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। দর্শনা থানা পুলিশ লাশ উদ্ধার করে। একই সাথে আহত অবস্থায় উদ্ধার করা হয় ভাই আলমগীরকে। আহত আলমগীরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) বিপ্লব কুমার সাহা জানান, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩