চুয়াডাঙ্গা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ১০ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ: ৬টি ইউনিয়ন পরিষদে দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান

Padma Sangbad
৭৮

চুয়াডাঙ্গা জেলার তিনটি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা স্বাক্ষরিত একটি পত্রে ওই ১০ ইউনিয়নে চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ওপর (ইউএনও) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া অপর আরেকটি পত্রে ৬টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পত্রে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, পদ্মবিলা, গড়াইটুপি ও আলুকদিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পরিবর্তে সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর, ডাউকি, খাসকররা ও চিৎলা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। জীবনননগর উপজেলার সীমান্ত ও কেডিকে ইউনিয়ন পরিষদে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।

জারিকৃত ওই পত্রে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ের উদ্ভূত পরিস্থিতিতে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবাসহ স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এ পরিস্থিতির প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১০১ এবং ১০২ এবং পরিপত্রের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে উল্লেখিত ইউনিয়ন পরিষদসমূহের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হলো এবং ইউনিয়ন পরিষদসমূহকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখার জন্য বলা হলো।
অপর দিকে, আরেক পত্রে জেলার ৬টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে আশাদুল হক, কুতুবপুর ইউনিয়নে বিল্লাল হোসেন, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে মেহেরাজ আলী, জেহালা ইউনিয়নে আহসান হাবীব এবং জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে জহুরুল হক ও রায়পুর ইউনিয়নে আব্দুল লতিফের ওপর আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়।।

আপডেট : ০১:২৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪