চুয়াডাঙ্গা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নিম্নমানের পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Padma Sangbad
৩৭

চুয়াডাঙ্গায় মূল্য-তালিকা না থাকা, ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের পণ্য বিক্রিসহ নানা অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে জেলার জীবননগর উপজেলা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সজল আহম্মেদ জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার বেলা দুইটার দিকে জীবননগর বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় চ্যাংখালী রোডে মেসার্স মুক্তার স্টোরে মূল্য-তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ এবং মূল্যবিহীন পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আশিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আর মেসার্স ওহিদুল স্টোরের মালিক মো. মাহফুজুর রহমানকে ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের চিপস ও মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে একই আইনের ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে এদিন মেসার্স সিরাজ হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি গ্রিল ও কাচা মাছ-মাংসের সাথে অন্যান্য প্রস্তুতকৃত খাবার সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও তৈরিকৃত খাবার স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার শ্রী দুলাল ঘোষকে ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম ও জীবননগর থানা পুলিশের একটি দল।

আপডেট : ১০:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪