চুয়াডাঙ্গা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট

Padma Sangbad
৮২

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার চুয়াডাঙ্গা ও দামুড়হুদা থানা এলাকায় ঘুরে ঘুরে বিশেষ চেকপোস্টের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন।

বিশেষ চেকপোস্ট পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো সুযোগসন্ধানী, দুষ্কৃতকারী ও অশুভ চক্র যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনোরূপ হামলা, পূজামণ্ডপ ভাঙচুর বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেজন্য চেকপোস্ট, টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি প্রতিহত করে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল),চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।।

আপডেট : ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪