চুয়াডাঙ্গা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Padma Sangbad
৮৯

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ, বিশুদ্ধ পানির ফিল্টার ও দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। এ সময় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতারসহ ভালকাজের স্বীকৃতি স্বরূপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত ২জন পুলিশ সদস্যকে পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর, ডিআইও-১, ডিএসবি, ৫ থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই পুলিশ লাইন্সসহ সকল ক্যাম্প ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

আপডেট : ০১:৪৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫