শিরোনাম :
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্মাণাধীন আশ্রয়ণকেন্দ্র পরিদর্শন
Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
শনিবার (১৯ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের তালতলা ও মাথাভাঙ্গা নামক দুইটি আশ্রয়ণকেন্দ্র পরিদর্শন করেন। এখানে মূলত পুরাতন জরাজীর্ণ ঘর ভেঙে নতুন একক ঘর নির্মাণকাজ চলমান রয়েছে৷ পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের জীবনযাত্রার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন৷।



















