চুয়াডাঙ্গা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Padma Sangbad
৮৯

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সভাপতিত্বে আজ ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার বেলা সাড়ে ১২ টার সময় সেপ্টেম্বর/২০২৪ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সকলের কল্যাণে সার্বিক বিষয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার জেলা পুলিশের প্রতিটি সদস্যের ঐক্যবদ্ধ চেস্টায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সকল ইউনিট ইনচার্জকে মেসে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতঃ চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গাসহ সকল অফিসার ইনচার্জ, ডিআইও-১; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।।

আপডেট : ১০:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪