চুয়াডাঙ্গা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাদ ফুটো করে কয়েদি পালানো প্রধান কারারক্ষীসহ তিনজন সাময়িক বরখাস্ত

Padma Sangbad
৯০

বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালানোর ঘটনায় তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরও দুই কারারক্ষীর কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এ তথ্য জানান।

সাময়িক বরখাস্ত হওয়া তিন কারারক্ষী হলেন প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আব্দুল মতিন ও কারারক্ষী আরিফুল ইসলাম। এ ছাড়া কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে।

এ ঘটনা তদন্তে কারা অধিদপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে গঠিত ওই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক স্বাক্ষরিত আদেশে তদন্ত কমিটিকে ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হচ্ছে- কয়েদি পলায়ন এবং পূর্বাপর ঘটনা উদ্ঘাটন; কয়েদি পলায়নের ঘটনায় কারা প্রশাসনের দুর্বলতা এবং তা উদ্ঘাটন; অবকাঠামোগত ত্রুটি আছে কি না তা উদ্ঘাটন; দায়ী ব্যক্তিবর্গ চিহ্নিত করা; দায়ী ব্যক্তিবর্গের বিষয়ে বিধিসম্মত মতামত ও সুপারিশ এবং ভবিষ্যতে বন্দি পলায়ন রোধে মতামত ও সুপারিশ।

গত ২৫ জুন রাত ৩টার দিকে বগুড়া জেলা কারাগারের জাফলং নামের কনডেম সেলের ২নং ওয়ার্ডের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার বন্দি পালিয়ে যান। অবশ্য এক ঘণ্টার মধ্যেই শহরের চেলোপাড়া চাষী বাজার থেকে পুলিশ তাদের ধরে ফেলে।

আপডেট : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪