চুয়াডাঙ্গা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি বর্গা দিয়ে বিপাকে উপশহরের আলী কদরের ওয়ারিশরা

Padma Sangbad
৩৮

জমি বর্গা দিয়ে বিপাকে পড়েছেন যশোর শহরতলীর উপশহর বি-ব্লকের বাসিন্দা মৃত আলী কদর ও বোন আফিয়া বেগমের ওয়ারিশরা। এখন নিজেকেই ওই জমির মালিক দাবি করছেন বর্গাচাষি আবু তালেব শেখ।
মৃত আলী কদরের ভাগ্নে টিপু সুলতান জুয়েল গত ১৮ এপ্রিল জমি ফেরত চাইতে গেলে আবু তালেব ও তার দুই ছেলে শহিদুল শেখ এবং হাবিবুল্লাহ শেখের হামলার শিকার হন। এ ঘটনায় ২৩ এপ্রিল আদালতে মামলা দয়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী টিপু সুলতান জুয়েল জানান, যশোরের শার্শা থানার ৮১ নম্বর সম্বন্ধকাঠি মৌজার অন্তর্গত আরএস-২৩৫০ দাগের ১১৩ শতক ও আরএস ২৩৫১ দাগের ১৪ শতক মোট ১২৭ শতক জমির মালিক তার মামা আলী কদর ও মা আফিয়া বেগম। সম্প্রতি তার মামা আলী কদরের মৃত্যু হয়েছে। দুই বছর আগে জমিটি সম্বন্ধকাঠি গ্রামের আবু তালেব শেখ চাষের জন্য বর্গা নেন। পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক জমিটি ফিরিয়ে দিতে তিনি একাধিকবার আবু তালেবের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু অভিযুক্ত তাকে কোনো গুরুত্ব দিচ্ছে না।
তিনি গত ১৮ এপ্রিল জমিটি ফিরিয়ে নিতে আবু তালেবের বাড়িতে গেলে জানান ওই জমি মৃত্যুর আগে তার মামা তাদের কাছে বিক্রি করে গেছেন। এ সময় তিনি বিক্রির দলিল দেখতে চাইলে আবু তালেব ও তার দুই ছেলে শহিদুল শেখ এবং হাবিবুল্লাহ শেখ তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন। একইসাথে ওই জমি কখনো দাবি করতে আসলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন।

আপডেট : ০৪:২৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫