চুয়াডাঙ্গা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার :সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়

Padma Sangbad
১৫৪

চুয়াডাঙ্গার জীবননগরে বিভিন্ন পূজামণ্ডপ আজ শনিবার ১২ অক্টোবর সন্ধ্যা ৫ টার সময় হতে মহা নবমীতে সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক,মোহাম্মদ জহিরুল ইসলাম এবং খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পূজামণ্ডপ সমূহ পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাঁদের পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন। পরিশেষে, পূজার শুরু থেকে এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পালন করায় সকলকে ধন্যবাদ জানান এবং আগামীকাল দশমীর দিনে যথা সময়ে বিসর্জন করতে সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১০৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি এবং ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল),চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।।

আপডেট : ০১:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪