চুয়াডাঙ্গা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর পৌরসভায় ভিজিএফের চাল পেল ৩ হাজার ৮১ পরিবার

Padma Sangbad
২১০

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ডে সর্বমোট ৩ হাজার ৮১টি দরিদ্র, অসহায় ও দুই পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল)

বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে জীবননগর পৌরসভার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের

উদ্যোগে পৌরসভায় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর জীবননগর পৌরসভায় ভিজিএফের

প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

এ সময় উপস্থিত ছিলেন-জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকতা মকবুল হাসান, শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অফিসার নিকেন্দ্র নাথ, পৌর প্রকৌশলী আবুল কাশেম, হিসাব রক্ষক আবুল কালাম আজাদ, ট্যাগ অফিসার হাফিজুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডুসহ অনেকেই।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচি আওতায় জীবননগর পৌরসভায় ৩০.৮১ টন চাল বরাদ্দ এসেছে। এ চাল ৩০৮১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের সিদ্ধান্ত হয়।

ঈদে সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা রোজিনা আক্তার বলেন, “আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ। ঈদের আগে ১০ কেজি চাল পেয়ে আমি

খুব খুশি। এখন সেমাই ও চিনি কিনতে পারব।”

পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩০৮১টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে দুইদিনব্যাপী ভিজিএফ চাল বিতরণ করা হবে। গতকাল সোমবার প্রথম দিন ১,২,৭,৮৯ নং ওয়ার্ড এবং পরের দিন ৩,৪,৫,৬ নং ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে।।

আপডেট : ০৪:১৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫