চুয়াডাঙ্গা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে শিশু হত্যা মামলায় যুবকের ফাঁসি, নারীর যাবজ্জীবন

Padma Sangbad
৮৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় শিশু হত্যার দায়ে ইয়াসিন জোমাদ্দার (২০) নামে এক যুবকের ফাঁসি ও রেহেনা বেগম (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। শাহাদাত হোসেন নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়। এর আগে শিশু আদালত থেকে মামলার তিন শিশু আসামি খালাস পায়। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি পর্যবেক্ষনে জানা যায়, ২০১৫ সালের ২৮ আগস্ট বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু মেহেদী হাসান । পরে ৩১ আগস্ট বিকেলে স্থানীয় আনসার আলির বাড়ির বাগানে ক্ষত বিক্ষত অবস্থায় শিশু মেহেদী হাসানের লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় ৩১ আগস্ট মেহেদী হাসানের বাবা শাহিন জমাদ্দার প্রতিবেশী তিন শিশুসহ ছয় জনকে আসামি করে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করে। ২০১৭ সালে ৩০ ডিসেম্বর ঝালকাঠি সিআইডির এসআই সিদ্দিকুর রহমান সর্বশেষ আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

আপডেট : ১১:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪