চুয়াডাঙ্গা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ২৮ বোতল বিদেশি মদসহ আটক ৪

Padma Sangbad
১৮০

যশোরের ঝিকরগাছায় ২৮ বোতল বিদেশি মদসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পারবাজার সোনালী ব্যাংকের সামনে যাত্রীবাহী বাস থেকে চারজনকে আটক করা হয়। এরা হলেন স্বপন হোসেন সুজন (৩২) এবং সজীব হোসেন সোহান (২৪) আপন ভাই। বাকি দুজন হলেন সাব্বির হোসেন সৈকত (২০) ও রাহাত হোসেন রকি (১৯)। এরা সকলেই ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের বাসিন্দা।
পুলিশের এসআই সুমন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার মোড়ে যশোরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় কাঁধে ব্যাগ ঝুলানো চারজনকে সন্দেহ হলে তল্লাশী করে ২৮ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আপডেট : ১২:০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪