চুয়াডাঙ্গা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে পুকুর থেকে মোচিক শ্রমিকের লাশ উদ্ধার

Padma Sangbad
১৬২

ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরের পানি থেকে অবসরপ্রাপ্ত মোচিক শ্রমিক আব্দুল হামিদের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের (মোচিক) একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পানিতে ডুবে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ নামের এই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা আরও জানান, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ গতকাল রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, মোচিক পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপডেট : ০৭:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪