শিরোনাম :
ঝিনাইদহের মহেশপুরে লাঠির আঘাতে যুবক নিহত
Padma Sangbad

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে কবির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার মান্দারবাড়িয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটার পর শুক্রবার সকালে ঢাকা মেডিকিল কলেজ হাসপাতালে মারা যান কবির হোসেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জমাজমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকেরা কবির হোসেনের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান কবির হোসেন। তিনি একই গ্রামের কওছার আলীর ছেলে। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে।




















