চুয়াডাঙ্গা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের শৈলকুপা হতে দেশীয় তৈরী অস্ত্রসহ গ্রেফতার ১

Padma Sangbad
৬৫

নিজস্ব প্রতিবেদক।

ঝিনাইদহের শৈলকুপা হতে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন বড়িয়া গ্রামস্থ এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন বড়িয়া গ্রামস্থ বরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী-১। মোঃ ইমদাদুল মন্ডল(৪১), পিতা- মোঃ দিলবার মন্ডল, সাং-চর ধলহরা, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন পূর্বক এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজি, রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

আপডেট : ০১:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩