চুয়াডাঙ্গা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের শৈলকুপা হতে ৩৫ রাউন্ড তাজা বুলেটসহ গ্রেফতার ২

Padma Sangbad
৬৯

নিজস্ব প্রতিবেদক।

ঝিনাইদহের শৈলকুপা হতে ৩৫ রাউন্ড তাজা বুলেটসহ ০২ জন সন্ত্রাসীকে
গ্রেফতার করেছে র‌্যাব-৬।

২৬ নভেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-৬, সিপিসি-২,
ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে
যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন রামচন্দ্রপুর গ্রামস্থ এলাকায় কতিপয়
ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবৈধভাবে গুলিসহ অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি
একই তারিখ রাত ০২.৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন রামচন্দ্রপুর
গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী- ১। মোঃ
বাচ্চু হোসেন @ বাচ্চু(২৪), পিতা- মোঃ ইউসুফ হোসেন এবং ২। মোঃ ইদ্রিস
মন্ডল(৫০), পিতা- মৃত শফিউদ্দিন মন্ডল, উভয় সাং- রামচন্দ্রপুর, থানা-
শৈলকুপা, জেলা- ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের
সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৩৫ রাউন্ড তাজা গুলি, ০১টি
মোবাইল ও ০২টি সিমকার্ডসহ উদ্ধার করা হয়।ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা,
চাঁদাবাজি, রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার
শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত
অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

আপডেট : ১১:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩