চুয়াডাঙ্গা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অনুমোদনবিহীন ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার অর্থদণ্ড ও সাময়িক বন্ধ ঘোষনা

Padma Sangbad
৬৬

নিজস্ব প্রতিবেদক।

ঝিনাইদহে অনুমোদনবিহীন ক্লিনিকে র‌্যাব-৬ এর অভিযানঃ চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় চারটি ক্লিনিক মালিককে অর্থদন্ড।

১২ জুলাই ২০২৩ ইং তারিখ ১১:০০ ঘটিকার সময় র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন মহেশপুর উপজেলা বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন ক্লিনিকসমূহ দীর্ঘদিন ধরে অনিয়মের সাথে পরিচালনা করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(এসিল্যান্ড), শরীফ শাওন, মহেশপুর এর সহযোগীতায় মহেশপুরের বিভিন্ন এলাকায় সিহাব (প্রাইঃ) হাসপাতাল, মহিউদ্দিন (প্রাইঃ) হাসপাতাল, একতা (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগন্টিক সেন্টার এবং মা ও শিশু (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগন্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় উক্ত অনুমোদনবিহীন ক্লিনিকের মালিক ১। মোঃ সেলিম হোসেন(৪৬)সাং-সাতপোতা, ২। মোঃ মহিউদ্দিন, সাং-নেপা, ৩। মোঃ রাসেল মাহমুদ(৩০), সাং-বাকস পোতা, এবং ৪। নাজিমুল আলম(৪৪), সাং-নেপা, সর্বথানা-মহেশপুর জেলা- ঝিনাইদহকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ০৪টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড এবং সাময়িক সময়ের জন্য উক্ত ক্লিনিকসমূহ বন্ধ ঘোষনা করা হয়।

জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আপডেট : ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩