চুয়াডাঙ্গা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ পাট ক্ষেত থেকে তারাপদ নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Padma Sangbad
৭১

ঝিনাইদহ প্রতিনিধি ।।
ঝিনাইদহ পাট ক্ষেত থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে পাট ক্ষেত থেকে তারাপদ বিশ্বাস (৮৭) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার জামাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মাঠ থেকে তার এ মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ চিহ্নত করে পুলিশ বলেছে এই লাশ মাগুরা জেলার শালিখা উপজেলার শ্রীফল তলা গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে তারাপদ বিশ্বাসের।

স্থানীয়রা জানায়, ওই মাঠের একটি পাটক্ষেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নাড়িকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মেহেদি হাসান বলেন, মরদেহটি কালীগঞ্জ উপজেলার বাসুদেবপু মৌজার মধ্যে পাওয়া গেছে। ওই বৃদ্ধ গত শুক্রবার তার বাড়ি থেকে বের হয়েছিলো শিকারপুর গ্রামে নামযজ্ঞ শোনার জন্য। বাসুদেবপুর গ্রামের তার এক আত্মীয় রয়েছে। ধারনা করা হয়েছে, নামযজ্ঞ শেষে মাঠের মধ্য দিয়ে তার আত্মীয় বাড়িতে যাওয়ার পথে মৃত্যু হয়েছে।

আপডেট : ১২:৪৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪