চুয়াডাঙ্গা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিঙ্গেদহ বাজারে সাইকেল চুরির সময় চোর আটক

Padma Sangbad
১০২

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে সাইকেল চুরি করার সময় ১ চোরকে স্থানীয়রা হাতে নাতে আটক করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে ডিঙ্গেদহ বাজারে এঘটনা ঘটে। আটকের পর সে বাচার তাগিদে পুলিশ হেল্প লাইন ৯৯৯ এ কল দেয়।

জানা গেছে, মঙ্গলবার ডিঙ্গেদহ বাজারে বেল্টুর মুদি দোকানের সামনে থেকে এক যুবক সাইকেল চুরি করে পালানোর চেষ্টা করছিল। এ সময় বাজারের লোকজন দেখে ফেললে সাইকেল চোর আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামের মোঃ সরোয়ারের ছেলে হাসিবুল রহমানকে আটক করে। তার নিকট থেকে উদ্ধার করা হয় সাইকেল চুরি করার অত্যাধুনিক ২ টি তালা কাটার কাটিংপ্লাস। পরে হাসিবুলকে পাশের একটি মসজিদের টয়লেটে আটক রাখা হয়। এ সময় সাইকেল চোর নিজে বাঁচাতে হেল্প লাইন ৯৯৯ এ কল দেয়। পরে সদর থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

আপডেট : ০১:২৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫