চুয়াডাঙ্গা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত!

Padma Sangbad
৭০

“মাদক, সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনা থানার আয়োজনে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা।

রোববার বিকেলে দর্শনা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সহকারী পুলিশ সুপার জীবননগর, দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট, অন্যতম সমন্বয়ক মাহারুল ইসলাম মাস্টার, সমন্বয়ক কমিটির সদস্য এনামুল হক শাহ মুকুল,দর্শনা জামায়াত ইসলামের পৌর আমীর ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, নায়েবে আমীর গোলজার হোসেন, সেক্রেটারী দবির উদ্দীন, দর্শনা থানার এস আই মাসুদুর রহমান, সুলতান,সেকেন্ড অফিসার অনুপ কুমার, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন,“মাদক ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগই পারে সমাজকে অপরাধমুক্ত করতে।”

তিনি আরও বলেন,“পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন করা সম্ভব।”

এ ধরনের আয়োজন জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক দৃঢ় করতে সহায়ক এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আপডেট : ০২:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫