দর্শনায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন!

পহেলা বৈশাখ উপলক্ষ্যে দর্শনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় দর্শনা কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা রেলবাজারের শহীদ শাহরিয়ার শুভ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
দর্শনা পৌরসভার আয়োজনে আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেয় দর্শনা পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দর্শনা পৌর শাখা ও তার অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, অন্যতম সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, সমন্বয়ক কমিটির সদস্য মুকুল শাহ , মোঃ শরীফ, শফিউল আযম তোতা, মালেক মণ্ডল, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন,দর্শনা স্বেচ্ছাসেবক দলের নূর আলম সিদ্দিক মজনু শাহ ও রিংকু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া অংশ নেয় অর্ণিবাণ থিয়েটার, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগার।

অন্যদিকে, ওয়েভ ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আরেক পক্ষ থেকে আলহাজ্ব মোঃ মশিউর রহমানের নেতৃত্বে সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে আরও একটি র্যালি দর্শনা পুরাতন বাজার হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন দর্শনা সাবেক মেয়র মহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, দর্শনা থানা বিএনপির সদস্য সচিব জালল উদ্দিন, যুব দলের আহবায়ক,জালাল উদ্দিন লিটন, লুৎফর রহমান,দর্শনা থানা যুব বিষয়ক সম্পাদক মোঃ সরওয়ার হোসেন,যুবদল নেতা মুস্তাফিজুর রহমান মহান,মোঃ মতিয়ার রহমান খান সহ প্রমুখ।।
শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
শোভাযাত্রা শেষে দর্শনা সরকারি কলেজ শহীদ মিনারে অর্ণিবাণ থিয়েটারের আয়োজনে সন্ধ্যায় রয়েছে আরও একটি সাংস্কৃতিক পরিবেশনা।



















