চুয়াডাঙ্গা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাযিল মাদরাসায় অভিভাবক সদস্য ভোটে কারচুপির অভিযোগ, ড্রয়ারে মিলল তিনটি সিলকৃত ব্যালট!

Padma Sangbad
১৭১

মোঃ আব্দুর রহমান অনিক।।

চুয়াডাঙ্গা জেলার দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে ভয়াবহ অনিয়ম ও কারচু‌পির অভিযোগ উঠেছে ভোটগ্রহণের মাত্র ৪ দিনের মাথায়।

৮ এপ্রিল অনুষ্ঠিত এ নির্বাচনের পর সম্প্রতি ভোটকক্ষে টেবিলের ড্রয়ার থেকে পরাজিত প্যানেলের সাদা,গোলাপি ও হলুদ রঙের ৩টি সিলকৃত ব্যালট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এতে ভোটের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পরাজিত অভিভাবক সদস্য পদে প্রার্থীরা।

এদিকে শিক্ষক প্রতিনিধি মোঃ আরিফ মাস্টার ভোট বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে মামলা করার ঘোষণা দিয়েছেন।

নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি-জামায়াত দুই প্যানেলের মধ্যে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জামায়াতপন্থী প্যানেল বিজয়ী হয়, বিএনপি সমর্থিত প্রার্থীরা পরাজিত হন। এ নিয়ে নতুন করে বিভ্রান্তি ও বিরোধ দেখা দিয়েছে।

দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির পক্ষ থেকে কোনো প্যানেলকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হয়নি। কোন ব্যক্তি উদ্যোগে প্রচারে অংশ নিলে তার দায় বিএনপি নেবে না। সংবাদপত্রে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, নির্বাচন ঘিরে মাদরাসা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। নির্বাচনের তফসিল ঘোষণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত নানা পর্যায়ে প্রশাসনিক দায়িত্বে ছিলেন দামুড়হুদা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক। কিন্তু তার নেতৃত্বে সম্পন্ন হওয়া এ নির্বাচন ঘিরে এখন ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে সেই সাথে সমালোচনার মুখে পড়েছে পুরো নির্বাচন প্রক্রিয়া।

নির্বাচনে মোট ৫৬৪ ভোটারের মধ্যে ৩৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ইবতেদায়ি ও দাখিল স্তরে, আম প্রতীকে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ মনির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান মাত্র ৪ ভোটে পিছিয়ে ছিলেন।
আলিম স্তরে, মোঃ শাহ আলম গোলাপফুল প্রতীকে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হলেও, তার প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দীন মাত্র ১৪ ভোটে পিছিয়ে ছিলেন।
ফাযিল স্তরে, শহিদুল ইসলাম বাইসাইকেল প্রতীকে ১৬৩ ভোট পেয়ে জয়ী হলেও মকলেছুর রহমান মাত্র ১৭ ভোটে হেরে যান।

প্রতিটি স্তরেই ফলাফল ব্যবধান ছিল খুবই সামান্য, যা নির্বাচন ঘিরে জালিয়াতির অভিযোগকে আরও জোরালো করছে। বিশেষ করে ড্রয়ারে উদ্ধার হওয়া সিলকৃত ব্যালট এই আশঙ্কাকে বাস্তবতায় রূপ দিয়েছে।

মাদ্রাসা শিক্ষক আবু সাঈদের অভিযোগ, এই নির্বাচন ছিল নিছক প্রহসন। নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত মাদরাসা কর্তৃপক্ষের মদদে একটি পক্ষকে বিজয়ী করার চক্রান্তই সফল হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া এখন তদন্ত ও বিচার চেয়ে জনমত গড়ে উঠছে। আমরা চাই নতুন করে পুনরায় নির্বাচন হোক।।

মোঃ আবুল কাশেম নামের এক অভিভাবক বলেন , “আমরা অভিভাবক হিসেবে ভোট দিয়েছি সুষ্ঠু শিক্ষার পরিবেশের আশায়। ৪ দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখলাম, তা বলার মতো না। এখন মনে হচ্ছে, আগে থেকেই ফল নির্ধারিত ছিল,ভোটগ্রহণ শুধু একটা নাটক। এখন আবার সাংবাদিকদের মাধ্যমে শুনছি বা দেখতে পেয়েছি, ড্রয়ারে সিলকৃত ব্যালট পাওয়া গেছে! তাহলে আমরা যে লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম, তারই বা মানে কী? এই নির্বাচনে সরাসরি আমাদের মতের কোন মূল্য নেই। আমরা এই ভোটের ফল মানি না”।

এদিকে পুরো নির্বাচন প্রক্রিয়ার দায়িত্বে থাকা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মুঠোফোনে সাংবাদিকদের কাছে স্বীকার করেন—নির্বাচন শেষে তিনটি সিলমারা ব্যালট পেপার হারিয়ে গেছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শফি উদ্দিন মোল্লাকে ‘নোট’ করতে বলা হয়েছে।।

আপডেট : ০১:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫