চুয়াডাঙ্গা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় শিশু সুমাইয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে ছাত্রদলের প্রতিবাদ ও মানববন্ধন

Padma Sangbad
৮৬

চুয়াডাঙ্গার দর্শনায় শিশু সুমাইয়া খাতুনকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দর্শনা সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। দ্রুত বিচার ও দোষীর ফাঁসির দাবিতে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায়, দর্শনা প্রেসক্লাবের সামনে।

মানববন্ধনে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান। কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ ও নিহত সুমাইয়ার পরিবার অংশগ্রহণ করে ন্যায়বিচারের জোর দাবি জানান।

সুমাইয়ার মা কান্নাভেজা কণ্ঠে বলেন, “আমার মেয়েকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আদালতের এক বিচারক আমাকে জানিয়েছেন, মোমিনুল ইতিমধ্যে পাঁচ বছর জেল খেটেছে, সর্বোচ্চ আরও চার বছর থাকতে পারে। আমি এ বিচার মানি না। আমার দাবি—সে যেন ফাঁসিতে ঝোলে।”

বক্তারা বলেন, ঘটনার ছয় বছর পেরিয়ে গেলেও এখনো বিচার কার্যক্রম সম্পন্ন হয়নি, যা জনমনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। তারা দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন থানা যুবদলের মো. সরওয়ার হোসেন, কলেজ ছাত্রদলের সাফায়েত জামাল পাপ্পু, রকিবুল হাসান রিফাত, জুবায়ের হাসান, নাফিজ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেদ আহম্মেদ সজিব, হাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়া স্কুল থেকে ফিরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাত ১০টা ১৫ মিনিটে ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিমবাগান এলাকা থেকে তার বিবস্ত্র ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পাওয়া শ্যাম্পুর প্যাকেটের সূত্র ধরে পুলিশ স্থানীয় কাউন্সিলরের ছেলে মোমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে।

এই নির্মম ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী শুরু থেকেই দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে। দীর্ঘ ছয় বছর ধরে মামলাটি বিচারাধীন থাকায় জনমনে অসন্তোষ দিন দিন বাড়ছে।

আপডেট : ১২:২০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫