চুয়াডাঙ্গা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠায় বাস্তব পদক্ষেপের দাবি সিভিল সার্জনের সঙ্গে লোকমোর্চার মতবিনিময় সভা

Padma Sangbad
৮৪

দর্শনা থানার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণ করেন দর্শনা থানা লোকমোর্চার নেতৃবৃন্দ এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দর্শনা থানা লোকমোর্চার সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ও দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান বুলেট, যুগ্ম সাধারণ সম্পাদক ও দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাংবাদিক আর কে লিটন, দর্শনা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেনসহ প্রমুখ।

দর্শনা থানা অঞ্চলের প্রায় লাখো মানুষের জন্য একটি পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র না থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। ফলে ২০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য গণ দাবিতে রূপ নিয়েছে। তারা জানান, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।

সভায় চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। ।

আপডেট : ০১:০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫