চুয়াডাঙ্গা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

Padma Sangbad
৪৩

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মদনা পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে সড়ক পার হওয়ার সময় সড়কে কাজরত একটি পিচ বহনকারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুজন বারাদী গ্রামের রকিবুলের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে সড়ক পারাপারের সময় পিচ বহনকারী গাড়িটির নিচে চাপা পড়ে বালকটি প্রাণ হারায়। এলাকাবাসীর অভিযোগ, সড়কে চলমান কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং যান চলাচলে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা উপজেলার মদনা পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ চঞ্চল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি সড়কের কাজ চলাকালে পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ১২:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬