চুয়াডাঙ্গা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ১০ কেজি গাঁজাসহ দু’মাদক কারবারি আটক

Padma Sangbad
৬৫

চুয়াডাঙ্গার দর্শনায় ১০ কেজি গাঁজাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’ অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এসআই মুহিদ হাসান, এসআই ভবতোষ রায়, এএসআই শ্রী রমেন কুমার সরকার, এএসআই মোঃ মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দিনগত রাত সোয়া ১১ টায় দর্শনা থানার রামনগর মাঠপাড়া মোড়ের বটতলার আমিরুলের মুদিখানার দোকানের সামনে রামনগর টু পরানপুরগামী পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১০ কেজি গাজাসহ দু মাদক কারবারিকে আটক করে।

এরা হলো ফরিদপুর জেলার কোতোয়ালি থানার করিমপুর ( আবুল হোসেনের জুট মিলের সামনে)’র মহল্লার আব্দুল বারেক শেখের ছেলে মোঃ বাবু শেখ (২৮) এবং চান মিয়া ব্যাপারীর ছেলে হাসান ব্যাপারী (২৫)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। আদালতের মাধ্যমে এদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আপডেট : ১২:৩৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪