চুয়াডাঙ্গা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা পৌরসভায় ২২৩ জন সুবিধাভোগীর মাঝে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ

Padma Sangbad
৮৩

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার স্বল্প আয়ের মানুষের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর অধীনে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রথম ধাপে গতকাল সোমবার সকাল ১১টায় দর্শনা পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২২৩ জন সুবিধাভোগীর মাঝে স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

পর্যায়ক্রমে দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৩,২৩৬ জন সুবিধাভোগীকে টিসিবির এই স্মার্ট কার্ড প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি সমন্বয় কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দীন,দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সাজেদুল আলম, কর নির্ধারক মোঃ সরওয়ার হোসেন, অফিস প্রধান সহকারী মোঃ রুহুল আমিন খাঁন, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমীর ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, দর্শনা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ শিমুল বিশ্বাস, দর্শনা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা তানভীর রহমান অনিক, আবিদ হাসান রিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন , এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং টিসিবির সহায়তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।।

আপডেট : ০১:১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫