চুয়াডাঙ্গা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা পৌরসভার অভিযান: অবৈধ যানবাহন জব্দ, সতর্কতার পর ফেরত

Padma Sangbad
১৫৯

দর্শনা পৌরসভার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দর্শনা পৌরসভার পুরাতন বাজার সড়কে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে চলাচলকারী অটো রিকশা, ভ্যান,ইজিবাইক জব্দ ও সতর্কতার পরে ফেরত দেওয়া হয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজেদুল আলম জানান, লাইসেন্সবিহীন ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানে দর্শনা থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজেদুল আলম, কর নির্ধারক মো. সরওয়ার হোসেন, মোঃ রহুল আমিন খান,দর্শনা পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরিফিন হোসেন, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, শাহ আলম, আওলাদ আলী ঝন্টু, ইমারত আলী, আব্দুল মজিদ, মুমিনুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।

দর্শনা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দর্শনা পৌরসভার পক্ষ থেকে সকলকে লাইসেন্সবিহীন ও অবৈধ যানবাহন ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপডেট : ১১:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫