চুয়াডাঙ্গা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা পৌরসভায় অবসরপ্রাপ্ত দুই কর্মচারীকে হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা”

Padma Sangbad
১৬৩

মোঃ আব্দুর রহমান অনিক।।
দর্শনা পৌরসভার অবসরপ্রাপ্ত দুই কর্মচারী মোঃ ইউনুস আলী ও আলী আহম্মদের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দর্শনা পৌরসভার উদ্যোগে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১ টার সময় দর্শনা পৌরসভার পৌর সম্মেলন কক্ষে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পৌরসভার দুই কর্মচারীদ্বয় মোঃ ইউনুস আলী (বাজার পরিদর্শক) এবং আলী আহম্মদ (নৈশপ্রহরী) তাদের দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি উদযাপন করেন।

দর্শনা পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আরিফিন হোসনের এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান ,যিনি বিদায়ী কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তাদের নিরলস পরিশ্রম এবং আন্তরিকতা দর্শনা পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মোঃ ইউনুস আলী ও আলী আহম্মদ তাদের নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে আমাদের সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের অবদান দর্শনা পৌরসভা চিরকাল মনে রাখবে।”

এসময় আরও বক্তব্য দেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সাজেদুল আলম, কর নির্ধারক মোঃ সরওয়ার হোসেন , মোঃ জাহিদুল ইসলাম সহ অন্যান্য সহকর্মীরা।অনুষ্ঠান সঞ্চনালয়ে ছিলেন, দর্শনা পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী কর্মচারীদ্বয় তাদের কর্মজীবনের উল্লেখযোগ্য মুহূর্তগুলো স্মরণ করে বলেন, “এই দীর্ঘ সময়ের সহকর্মীদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের কর্মজীবনকে সহজ ও সুন্দর করেছে।”

অনুষ্ঠান শেষে তাদের হাতে দর্শনা পৌরসভার পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত সকলে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।।

আপডেট : ০৫:০০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪