চুয়াডাঙ্গা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা বড়বলদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু!

Padma Sangbad
৯৩

মোঃ রয়েল হোসেন ।।

চুয়াডাঙ্গার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া মাঝপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান খাঁ (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে ঘাস কাটার মেশিনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান খাঁ বড়বলদিয়া গ্রামের পঞ্চা খাঁর ছেলে।

পরিবারের পক্ষ থেকে নিহতের মামা মো. খোদা বাক্স জানান , দুপুরে গরুর জন্য ঘাস কাটার সময় ব্যবহৃত বৈদ্যুতিক মেশিনটি হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় পাশের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে মেশিনের সঙ্গে সংযুক্ত হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

আপডেট : ১২:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫