চুয়াডাঙ্গা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ঠাকুরপুর সীমান্তে ৮টি স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

Padma Sangbad
১৫৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের আটটি স্বর্ণের বার সহ আকরাম হোসেন (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির ঠাকুরপুর সীমান্ত ফাড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটকৃত সোনা পাচারকারী আকরাম হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বাগানপাড়ার মৃত. আব্দুস সত্তারের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) আজ বিকেল ৩ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (১০ জুলাই) সকালে গোপন সূত্রে সংবাদ পাই জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঠাকুরপুর বাগানপাড়ার মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর বাগানপাড়া বটগাছ তলার নীচে এ্যাম্বুশ করে।

দুপুর সাড়ে ১২ টার দিকে বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে।

এসময় মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত মোটরসাইকেল চালক আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের সাথে লুঙ্গির ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করে। উক্ত প্যাকেটের ভিতর হতে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ০৮টি স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।

পরবর্তীতে বিজিবি সশস্ত্র টহলদলের সদস্যগণ মোটরসাইকেলসহ ৮টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। এ ব্যাপারে সুবেদার মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করতঃ আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট : ০৯:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪