চুয়াডাঙ্গা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় নবাগত ইউএনও তিথী মিত্র’র যোগদান

Padma Sangbad
৮০

দামুড়হুদায় নবাগত ইউএনও তিথি মিত্র যোগদান করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার সময় তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন। এসময় তাকে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান।
নবাগত ইউএনও তিথি মিত্র এর আগে জীবননগর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে যোগদান করেন এবং সর্বশেষ পদন্নোতি পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। নবাগত ইউএনও ৩৬তম বিসিএস ক্যাডার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি যশোর জেলার সদর উপজেলার কৃতি সন্তান। অপরদিকে বিদায়ী ইউএনও মমতাজ মহল আইন কর্মকর্তা হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যোগদান করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নিলীমা আক্তার হ্যাপি, উপজেলা সমাজ সেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথী মিত্র সকলের সহযোগিতা কামনা করেন।

আপডেট : ০১:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫