দামুড়হুদায় পৃথক অভিযানে ৫জন গ্রেফতার

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দামুড়হুদায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ গ্রাম গাঁজাসহ মকবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে এসআই (নিঃ) মিজানূর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার হাউলী ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কের ওপর থেকে মকবুল হোসেনকে আটক করা হয়। তিনি দামুড়হুদা দশমীপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোঁচড় থেকে সাদা কাগজে মোড়ানো এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ২০০ টাকা। পরে তাকে হোসেনকে সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অপর দিকে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চারজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, দলকা লক্ষ্মীপুর (গয়েশপুর) এলাকার বাসিন্দা জিহাদ আলী ওরফে তরুণ (২৮), কার্পাসডাঙ্গা এলাকার উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল আজিজ ওরফে আজিত (৩৮), দামুড়হুদার হুদাপাড়া মাঝপাড়া এলাকার বাসিন্দা রমজান উজালী (২০) ও বিষ্ণুপুর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা রাজন (২০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















