চুয়াডাঙ্গা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে পিকআপে করে এস্কাফ সিরাপ দিতে এসে ১৪০ বোতলসহ ধরা দুইজন

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

৫৭

মুন্সিগঞ্জ সংবাদদাতা।।

মুন্সিগঞ্জে পিকআপে করে এস্কাফ সিরাপ সরবরাহ করতে এসে ১৪০ বোতলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার মুন্সিগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের কোর্ট চাঁদপুর থানার উত্তর মন্ডলপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে রুবেল (২৮) এবং মহেশপুর থানার যাদবপুর বিওপি ক্যাম্পপাড়া এলাকার রফিক বিশ্বাসের ছেলে মো. রিপন আলী (৩৮)।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বল্লালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় সিরাজের চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ১৪০ বোতল এস্কাফসহ ওই দুইজনকে আটক করা হয়। তাদের বহন করা পিকআপটিও জব্দ করা হয়েছে।

উদ্ধার করা প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে ‘Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup’ লেখা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আপডেট : ১২:৩৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬