চুয়াডাঙ্গা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Padma Sangbad

oplus_0

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ অংশগ্রহণ করার কারণে বুধবার ( ২ সেপ্টেম্বর) বিকেলে আটোয়ারী উপজেলায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়। কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল উল্লেখযোগ্য। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত শত শত নেতাকমর্ী ও সমর্থকরা প্রথমে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে দলীয় কার্যালয় হতে ঢাকঢোল সহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনিুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) এর সভাপতিত্বে এবং উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আতা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল্যাহিল বাকি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহাজাহান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম ও বদিউজ্জামান মানিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী এবং মহিলা দলের আহবায়ক মর্জিনা বেগম প্রমূখ। বক্তারা বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল, তা পূরণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।এছাড়াও উপজেলার ৬ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, তঁাতি দল, ওলামা দল, মহিলা দল সহ অসংখ্য নেতা কর্মী গণ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

আপডেট : ০৯:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬