চুয়াডাঙ্গা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করতে চান ট্রাম্প

Padma Sangbad
১১৩

অনলাইন ডেস্ক।।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ কেনার আগ্রহের কথা জানানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করতে চান বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় গতকাল সোমবার তারেক রহমানকে পাঠানো চিঠিতে এ কথা জানান ট্রাম্প।

চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠিটি এইমাত্র পেয়েছি এবং বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমিও এটি ভুলব না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ট্রাম্প আরও লেখেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেবেন। তারা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। তবে আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বে তাদের এবং আপনার দেশের—উভয়েরই একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ হবে।’

আপডেট : ১০:৪৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬