চুয়াডাঙ্গা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ

Padma Sangbad
৪২

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
গত ১২ দিনে সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাশকতাকারীদের এই হামলায় পুলিশের স্থাপনা ও সরকারি যানবাহনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সময়ে সংঘটিত এসব সহিংসতা ও নাশকতার ঘটনায় দেশের বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরিসংখ্যানে দেখা যায়, এই ১২ দিনে দুর্বৃত্তরা দেশের বিভিন্ন স্থানে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে এবং দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। একই সময়ে পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ককটেল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের আরও একটি যানবাহন।
এছাড়া সাধারণ যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন মিলিয়ে মোট ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। তবে সংঘটিত সবকটি ঘটনার বিপরীতে পৃথকভাবে মামলা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল জোরদার, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়ার (কুইক রেসপন্স) কার্যক্রম বাড়ানো হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ কোনো দল যেন নতুন করে কোনো নাশকতা বা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।

আপডেট : ১১:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬