চুয়াডাঙ্গা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ভুয়া এমবিবিএস চিকিৎসকের তিন মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

Padma Sangbad
২৯

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অবস্থিত ‘কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টার’ থেকে এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাৎক্ষণিক বিচারিক কার্যক্রমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরিচালিত এক বিশেষ অভিযানে তাঁকে আটক ও সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মো. আব্দুল করিম নামের ওই ব্যক্তিকে ভুয়া এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের ব্যবস্থাপত্র ও চিকিৎসাসেবা প্রদান করতে হাতেনাতে ধরা হয়।
প্রয়োজনীয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ও আইনগত অনুমোদন ছাড়াই অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রদান এবং ভুয়া চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে প্রসিকিউশন প্রদান করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। অভিযান পরিচালনায় বগুড়া জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

আপডেট : ১১:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬