চুয়াডাঙ্গা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক, কারাগারে প্রেরণ

Padma Sangbad
৩৪

যশোর প্রতিনিধি:
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলায় ৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ ও পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—যশোর শহরের ঝুমঝুমপুরের সাগর শেখ, ঝুমঝুমপুর মিন্টুর মোড়ের ফয়সাল বেপারী, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মামুন ওরফে লেটা মামুন, পুরাতন কসবার কাজী মহিউদ্দিন, খালধার রোডের রবিউল ইসলাম ও একই এলাকার মিশকাত খান হিমেল, মণিরামপুরের আমিনপুর গ্রামের আবুল কালাম আজাদ, যশোর সদরের ছোট শেখহাটির রুবেল হোসেন এবং নতুন খয়েরতলার রাজিব হাসান।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। ওই ঘটনায় পরদিন ২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলাটির তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় ছয়জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
অপর মামলাটির বিবরণে জানা গেছে, গত ৬ জুন রাতে বসুন্দিয়া এলাকার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাশকতার উদ্দেশ্যে সমবেত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, সে সময় তাঁরা বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দলীয় ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালান। ওই ঘটনায় দায়ের করা মামলায় বাকি তিনজনকে আটক করা হয়।
আটক ৯ জনকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে যশোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপডেট : ১১:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬