চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটসের বৃক্ষরোপণ অনুষ্ঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 158.5665;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 45;zeissColor: bright;

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করা হয়েছে। সোমবার বেলা বারোটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীরর নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক ঘোষিত বৃক্ষরোপণ সপ্তাহ দেশব্যাপী উদযাপিত হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী,চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক জাহিদুল হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশিদ, প্রভাষক ও ইউনিট লিডার আজিম হোসেনসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার আল মুতাকাব্বির সাকিব ও রোভার স্কাউটস এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।











