চুয়াডাঙ্গা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

Padma Sangbad
২৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।। চুয়াডাঙ্গার দর্শনায় লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত রং-ফ্লেভার ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দর্শনা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে মেসার্স রিমি ফুডকে ট্রেড ও স্যানিটারি লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন এবং অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই ধরনের অনিয়মের পাশাপাশি শিল্প লবণ ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ, খাদ্য উৎপাদনস্থল পরিচ্ছন্ন রাখা এবং বিধি মেনে পণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আপডেট : ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬