চুয়াডাঙ্গা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর কাজিপুর ডিগ্রি কলেজের বাউবি পরীক্ষাকেন্দ্র বাতিল

Padma Sangbad

মেহেরপুর সংবাদদাতা।।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে প্রকাশ্যে নকলের অভিযোগ ওঠায় মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্র বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই ঘটনায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলা ও নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগে গত ২৮ আগস্ট ওই কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকারী সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও মো. রফিক-উজ-জামানকে বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ও শুক্রবার (২৯ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রকাশ্যে নকলের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এরপর তাৎক্ষণিকভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাউবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিল হওয়া কাজিপুর ডিগ্রি কলেজের পরিবর্তে গাংনী মহিলা ডিগ্রি কলেজ, মেহেরপুরকে নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এ ঘটনায় তদন্তের জন্য বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনায় দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নকল বা পরীক্ষায় কোনো ধরনের অসদুপায়ের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার। পরীক্ষার স্বচ্ছতা ও মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না।

তিনি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, কেন্দ্র কর্তৃপক্ষ ও কক্ষ পরিদর্শকদের সর্বোচ্চ সতর্কতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এদিকে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা ও প্রহারের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাউবির উপাচার্য। একই সঙ্গে ঘটনায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

আপডেট : ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬