চুয়াডাঙ্গা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুডিগার

Padma Sangbad
২৩

স্পোর্টস ডেস্ক।।

৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির তারকা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড় জানিয়েছেন, এখনই জার্মানি জাতীয় দলের হয়ে খেলা থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময়। জার্মান সংবাদমাধ্যমে প্রথম প্রকাশিত খবরটি পরে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

২০১৪ সালে জার্মানি জাতীয় দলে অভিষেক হয় রুডিগারের। এরপর দেশের হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন তিনটি গোল।

এক বিবৃতিতে রুডিগার বলেন, ‘অনেক ভেবেচিন্তে মনে হয়েছে, জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার শেষ করার এবং তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। ২০১৪ সালে প্রথমবার জার্মানির জার্সি পরার সময় স্বপ্নেও ভাবিনি যে একদিন দেশের হয়ে ৮৬টি ম্যাচ খেলব।’

অবসরের সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন আমার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। এখানে আমি পুরোপুরি আমার ক্লাবের দিকে মনোযোগ দেব। এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

জাতীয় দলের হয়ে ১২ বছরের ক্যারিয়ারে রুডিগার ছয়টি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৭ সালে জার্মানির হয়ে কনফেডারেশনস কাপও জিতেছেন তিনি।

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাবেন রুডিগার।

আপডেট : ১০:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬