দামুড়হুদায় রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ শে অক্টোবর) দুপুর ১ টার সময় উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দামুড়হুদার আয়োজনে বিপ্লবী ছাত্র জনতার গণজমায়েত অনুষ্ঠিত হয়।
গণজমায়েতে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা, রাষ্ট্রপতি চুপ্পুকে ফ্যাসিবাদ হাসিনা সরকারের দোসর ও গণহত্যার প্রতিবাদে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলে বিভিন্ন স্লোগান দেন এবং অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি তোলেন।
এসময় দামুড়হুদা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ হাসান, খাজা ইবনে মুদ্দাসসির আজম (মাজিন) রহিমের নেতৃত্বে সানজিদা তাবাসসুম, মাহির শাহরিয়ার, মেহেরাব হোসেন, রকিবুল ইসলামসহ প্রায় শতাধিক শিক্ষার্থী গণজমায়েতে অংশগ্রহণ করেন।
গণজমায়েতচুয়াডাঙ্গাছাত্রলীগ নিষিদ্ধের দাবিদামুড়হুদারাষ্ট্রপতির পদত্যাগ
Share
Tweet
Share
Pin
Share
0Shares
আইন আদালতচুয়াডাঙ্গামাদক
দর্শনায় গাঁজাসহ দক্ষিণ চাঁদপুরের একজন গ্রেফতার
দর্শনা অফিস 33 ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ · রাত ১:৪৪ image_print
দর্শনায় গাঁজাসহ দক্ষিণ চাঁদপুরের একজন গ্রেফতার
দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ পারভেজ মুন্সিকে (২৩)গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত পারভেজ মুন্সি দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের লালু মুন্সির ছেলে। আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় দক্ষিণ চাঁদপুর ইট খোলা পাড়ায়।
এ সময় পুলিশ পারভেজ মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ পলাতক হিসাবে দক্ষিণ চাঁদপুর হল্ট ষ্টেশন পাড়ার নুরু মিয়ার ছেলে রুস্তম আলীর বিরুদ্ধে পলাতক মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার পারভেজ মুন্সিকে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।



















